টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ

টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ
ছবি সংগৃহীত।

দিনব্যাপি টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পটিয়া জুড়ে। সকাল থেকেই উপজেলায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 

সোমবার (৬ জুলাই) সৃর্যের দেখা মেলেনি। এতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সড়ক, বাজার, অলিগলি ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে এসেছে।

সরেজমিনে দেখা যায়, পটিয়া পৌরসভার প্রধান সড়ক, বিভিন্ন সংযোগ সড়ক ও আবাসিক এলাকার অলিগলিতে বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। অনেক স্থানে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী ভোগান্তি।

অফিসগামী চাকরিজীবী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে কাদা ও জমে থাকা পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ধীরগতির যান চলাচলের কারণে যানজটেরও সৃষ্টি হয়। 
বৃষ্টির কারণে সিএনজি অটোরিকশা ও রিকশার সংকট দেখা দেওয়ায় অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

টানা বৃষ্টির প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও।  পৌরসভার বিভিন্ন বাজারে ক্রেতার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 

ব্যবসায়ী আকতার হোসেন  জানান, বৃষ্টির কারণে বিক্রি কমে যাওয়ার পাশাপাশি কয়েকটি দোকানে পানি ঢুকে পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে, অতিবৃষ্টিতে কৃষি খাতেও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের আশঙ্কা, এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আমন ধানের চারা, সবজি ক্ষেত ও অন্যান্য মৌসুমি ফসলের ক্ষতি হতে পারে। নিম্নাঞ্চলের জমিতে পানি জমে থাকায় কৃষকরা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দা শওকত আকবর  অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই পটিয়ার বিভিন্ন এলাকায় একই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়। নিয়মিত ড্রেন পরিষ্কার, খাল পুনঃখনন এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বছরের পর বছর এই সমস্যা স্থায়ী রূপ নিয়েছে।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে স্থানীয়দের মতে, শুধু সাময়িক ব্যবস্থা নয়, পরিকল্পিত ড্রেনেজ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে বর্ষা মৌসুমে পটিয়াবাসীর দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন হঠাৎ বৃষ্টির কারনে কিছু কিছু জায়গায় পানির সৃষ্টি হয়েছে বারি বৃষ্টি হলে জনসাধারণের সুবিধা অসুবিধা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। 




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।