চৌফলদণ্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসার বিদায় সংবর্ধনা সম্পন্ন

ককসবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান, চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ১৬ এপ্রিল সকাল ১০ টায় মাদ্রাসার হল মিলনায়তনে ভারপ্রাপ্ত সুপার মাওলানা ফজজুল করিমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাষ্টার আবু মুসার পরিচালনায় অনুষ্টিত বিদায় সংবর্ধনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও রাজনীতিবীদ মাষ্টার মোস্তফা কামাল।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মৌলানা রফিকুল ইসলাম। মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র মোঃ ইব্রাহিমের কোরান তেলাওয়াত ও ছাত্রী আফরোজা আক্তারের ইসলামী সংগীতের মধ্যদিয়ে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোছাইন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখোন শিক্ষক ও সাংবাদিক মোঃ মিজানুর রহমান আজাদ, মোহাম্মদ ফেরদাউস, মোহাম্মদ বেলাল উদ্দিন, সহকারী শিক্ষক করিম উল্লাহ সহকারী শিক্ষক আনোয়ার আজম , সহকারী শিক্ষক শিলীপ চৌধুরী ও জুনিয়র মৌলানা মোহাম্মদ হোছাইন। অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্য মানপত্র ও বক্তব্য রাখেন তাসনোভা কামাল ইলাফ ও সোবাইতা হক।বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মানপত্র ও বক্তব্য রাখেন নাশিদ বিন এমদাদ,ছেনোয়ারা আক্তার ও মরিয়ম আক্তার। পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করে মহান প্রভুর দরবারে বিশেষ মোনাজাত করেন ক্বারী মাওলানা এমদাদ উল্লাহ। অনুষ্টান শেষে সকল শিক্ষার্থী,শিক্ষক ও মেহমানদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন, চৌফলদন্ডী ইউনিয়নের আগামীর চেয়ারম্যান প্রার্থী,তৃনমুল থেকেই উঠে আশা পরিক্ষিত সাবেক ছাত্রনেতা মোঃ রিয়াদ।







