নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির প্রশংসিত প্রচেষ্টায়, রক্ষা পেল বেইলি ব্রিজ

সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণের কারণে আদর্শগ্রাম চেকপোষ্ট থেকে ১০০ মিটার পশ্চিমে বিদ্যমান স্টিলের ব্রীজের পশ্চিম পার্শ্বের মাটি সরে গিয়ে ক্ষতিগ্রস্থ অংশ প্রাথমিক মেরামত শুরু করেছে ১১ বিজিবির সদস্যরা।
শনিবার (১১ জুলাই) বিকেলে নাইক্ষংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ আদর্শগ্রাম চেকপোষ্ট থেকে ১০০ মিটার পশ্চিমে বিদ্যমান স্টিলের ব্রীজের পশ্চিম পার্শ্বে রাস্তার পানির স্রোতের কারণের মাটি সরে যাওয়ায় ব্রীজটি ঝঁকিপূর্ণ পরিলক্ষিত হয়।
১১ ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যাটালিয়ন সদর থেকে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্যকে বিভিন্ন উপকরনসহ ঘটনাস্থলে প্রেরণ করেন।পরবর্তীতে অধিনায়ক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ ব্রীজটি ঝুঁকিমুক্ত করার জন্য বিজিবি সদস্যদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, অধিনায়কের উপস্থিতিতে প্রবল বৃষ্টির মধ্যে বিজিবি সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় মাটির বস্তা দিয়ে রাস্তার পানিরোধ করা হয় এবং ব্রীজটি ঝূঁকিমুক্ত করার কার্যক্রম পরিচালনা করেন।
১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবিরের এমন জনবান্ধব কর্মকাণ্ডের ফলে স্থানীয় মানুষের মনে স্বস্তি এসেছে।









