কেরানীহাট নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যদের মাঝে ‘ আইয়র ’ খাতের লভ্যাংশ বিতরণ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

কেরানীহাট নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যদের মাঝে ‘ আইয়র ’ খাতের লভ্যাংশ বিতরণ

কেরানীহাট নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যদের মাঝে ‘ আইয়র ’ খাতের লভ্যাংশ বিতরণ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র কেরানীহাট নিউমার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এক অনন্য ও ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মার্কেটের নিজস্ব আয়ের উৎস ‘এবং  আইয়ের খাত থেকে সমিতির প্রত্যেক সদস্যকে ৮ ৫ ৪   টাকা করে মোট  তিন লক্ষ ৭ হাজার  ৫০০ টাকা করে  ও পাশ বহি প্রদান করা হয়েছে। দীর্ঘদিনের ইতিহাসে বিগত কোনো পরিষদ এমন মহৎ ও কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করতে পারেনি। সমিতির বর্তমান পরিষদের এই পদক্ষেপকে ব্যবসায়ীরা একটি যুগান্তকারী ‘মাইলফলক’ হিসেবে অবিহিত করেছেন।
​গতকাল ১৫ জুন (সোমবার) সমিতির নিজস্ব কার্যালয়ে আয়ের উৎস বহি বিতরণ  উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমিতির  নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাধারণ সদস্যদের হাতে এই অর্থ ও বহি তুলে দেন।
​টাকা ও বহি বিতরণকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, "বর্তমান পরিষদ ব্যবসায়ীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো—মার্কেটের প্রত্যেক সদস্য যেন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে নিজেদের মান-মর্যাদা বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে পারেন।" এই লক্ষ্য বাস্তবায়নে তারা ব্যবসায়ীদের বিভিন্ন দিক-নির্দেশনাও প্রদান করেন।
​সভায় নেতৃবৃন্দ মার্কেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে এবং বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের মতো যেকোনো অপতৎপরতা দমনে ব্যবসায়ী সমিতি কঠোর অবস্থানে থাকবে। কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমিতিও অগ্রণী ভূমিকা পালন করবে।
​এদিকে প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম এমন ব্যতিক্রমী ও লাভজনক উদ্যোগের সুফল পেয়ে সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে। উপস্থিত অনেক ব্যবসায়ী স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় বলেন, বিগত কোনো কমিটি যা ভাবতেও পারেনি, বর্তমান পরিষদ তা বাস্তবায়ন করে দেখিয়েছে। এই উদ্যোগ কেরানীহাট নিউমার্কেটের ইতিহাসে আজ চিরস্মরণীয় হয়ে থাকবে।
​অনুষ্ঠানে   উপস্থিত ছিলেন সমিতির সভাপতি  শহরমূলক রাশেদ সহ-সভাপতি মাস্টার আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কায়সার তথ্য ও  প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সবুজ ধর্মীয় ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক রাকিব উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ নবী পরিচালকের মধ্যে মোঃ সোহেল    অফিস সম্পাদক জসীমউদ্দীন সহকারী মোঃ বোরহান উদ্দিন প্রমূখ   উপস্থিত ছিলেন।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।