ঈদে যাত্রী হয়রানি ও দূর্ভোগ কমাতে আনোয়ারায় এনসিপির ফ্রি বাস সার্ভিস

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের দূর্ভোগ কমাতে ও যাতায়াত সহজ করতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমহনী বাজার থেকে নতুন ব্রিজ পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২৭ মে) বিকেল চারটার দিকে এফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক। এতে অর্থায়ন করেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির সংগঠক আহম্মদ নুর, আনোয়ারা উপজেলা যুবশক্তির সংগঠক জিএম রিয়াজ, কাজী মুহাম্মদ তানভীর, সংগঠক মোহাম্মদ আরিফ, দক্ষিণ জেলা এনসিপির সংগঠক সাজ্জাদ, ইউসুফ, কামাল ও রাসেল প্রমুখ।
জুবাইরুল আলম মানিক বলেন "দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে" এই স্লোগানকে সামনে রেখে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের সফল নেতৃত্ব থেকে গড়ে ওঠা সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। ঈদে সাধারণ মানুষ যাতায়াতে চরম দূর্ভোগের শিকার হয়। বাড়তি ভাড়া ও যাত্রী হয়রানির শিকার হয়। তাই আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দেলোয়ার হোসেন বলেন, এই ফ্রি বাস সার্ভিস বুধবার ও বৃহস্পতিবার ২ দিন চলবে। আমরা চেষ্টা করেছি মানুষ যাতে নিরাপদ ও হয়রানিমুক্ত একটি ঈদ উদযাপন করতে পারে।






