ঈদগড়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

কক্সবাজার রামুর ঈদগড়ে নদীভাঙ্গন, ঝড়-বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থদের সরজমিনে দেখতে ছুটে আসলেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান ও রামু উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।
টানা বর্ষণ, নদীভাঙ্গন, ঝড়-বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন কক্সবাজার জেলা প্রশাসন, রামু উপজেলা প্রশাসন এবং ঈদগড় ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকসহ অন্যান্যরা রামু উপজেলার ঈদগড়ে ৩টি পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, তাদের সান্ত্বনা দেন এবং নগদ অর্থসহ মানবিক সহায়তা প্রদান করেন।
শুরুতে ঈদগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম পাড়ার আল-কোমারির বাড়ি এলাকায় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িঘর পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র দেখেন, ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে নগদ সহায়তা তুলে দেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অপরদিকে খাল ড্রেজার করে নদী ভাঙ্গন রোধসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় এলাকার অনেক গরীব অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্থ লোকদেরকে ত্রাণ নিতে দেখা যায়।
পরে ঈদগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম হাসনাকাটা কোনারপাড়ায় পানির ঢলে মর্মান্তিকভাবে নিহত ১৩ বছর বয়সী মুহাম্মদ সাজেদ-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শোকাহত পিতা-মাতা ও স্বজনদের সান্ত্বনা প্রদান করে মানবিক সহায়তা তুলে দেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
এ সময় এসিল্যান্ড স্বরুপ কুমার মহুরী, ঈদগড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তৈয়ব উল্লাহ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার,ইউপি বেলাল উদ্দিন, মুবিণ আলম, যুবদল সদস্য সচিব আহসান উল্লাহ,যুবনেতা নুরুল আজিম প্রবণ, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।







