ঈদগড়ে চেয়ারম্যান প্রার্থীর আলোচনায় প্রবাসী শাহাব উদ্দিন

জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র মাহে রমজানের পর রামু উপজেলার ঈদগড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আসলেন ঈদগড় ইউনিয়ন বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট দানবীর সমাজ সেবক প্রবাসী শাহাব উদ্দীন।
প্রবাসীদের একমাত্র প্রার্থী হিসাবে ওনার নাম সর্বত্রে শোনা যাচ্ছে। এছাড়া ঈদগড়ের নয়টি ওর্য়াড়ের প্রতিটি গ্রামে বর্তমানে ওনাকে নিয়ে চলছে জল্পনা কল্পনা।
উল্লেখ্য,বিএনপি নেতা শাহাব জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৩ আসনের প্রার্থী লুৎফর কাজলের জন্য সুদুর প্রবাস থেকে কর্মীদের মাধ্যমে ধানের শীষের বিজয়ের জন্য ব্যাপক কাজ করেছেন।
শুধু তা নয় প্রবাসীরা বিভিন্ন গ্রামের নানাবিধ সমস্যা সমাধান করেছেন। লুৎফর রহমান কাজলের বিজয়ের জন্য শাহাব উদ্দিনসহ প্রবাসীরা একযোগে ঈদগড়ের সর্বত্রে কাজ করেছেন।
প্রবাসীরা জানান, ঈদগড়ের উন্নয়নের স্বার্থে শাহাব উদ্দিনকে তারা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করতেছেন। পাশাপাশি প্রবাসী শাহাব উদ্দিন বিভিন্ন এলাকার গরীব - অসহায়দেরকে নানা ভাবে সাহায্য সহযোগিতা করছেন।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তিনি আর্থিক সহায়তা প্রদান করেছেন। অপরদিকে টাকার অভাবে সিকিৎস্যা নিতে পারছেন না এবং মেয়ে বিয়ে দিতে পারছেন না এমন বহু পরিবারকে তিনি আর্থিক সহায়তা দিয়েছেন।
প্রবাসী শাহাব উদ্দিন নির্বাচিত হলে ঈদগড়ের সার্বিক উন্নতির জন্য কাজ করবেন বলে তিনি নিজে এবং প্রবাসীরা প্রত্যয় ব্যক্ত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেক লোক জানান, প্রবাসী শাহাব উদ্দিন একজন জনদরদি। ওনাদের মত ব্যক্তিরা নির্বাচিত হলে দূণীতিমুক্ত ঈদগড় গড়া সম্ভব হবে।
এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে প্রবাসী শাহাব উদ্দিন এবার চেয়ারম্যান হতে পারেন এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে দেশ এবং প্রবাসে। আদৌকি তিনি প্রার্থী হচ্চেন সে অপেক্ষায় রয়েছেন ঈদগড়বাসী।






