ঈদকে ঘিরে বড় ডাকাতি পরিকল্পনা নস্যাৎ, অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চকরিয়ায়
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

ঈদকে ঘিরে বড় ডাকাতি পরিকল্পনা নস্যাৎ, অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চকরিয়ায়

ঈদকে ঘিরে বড় ডাকাতি পরিকল্পনা নস্যাৎ, অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চকরিয়ায়
ছবি সংগৃহীত।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চকরিয়ায় বড় ধরনের ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহৃত অস্ত্র, গাড়ি ও বিভিন্ন সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ জানায়, চকরিয়া থানার আভিযানিক টিম ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কয়েকদিন ধরে একটি ডাকাত চক্রকে নজরদারিতে রাখে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৮ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে পৌরসভার ১নং ওয়ার্ডের আমানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।


অভিযানকালে ডাকাতির প্রস্তুতি নেওয়া একদল দুর্বৃত্তকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন—ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) এবং ইসমত আরা (৩৮)।

পুলিশ তাদের কাছ থেকে একটি একনলা এলজি বন্দুক, একটি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, একটি হাইয়েস গাড়ি, রেজিস্ট্রেশনবিহীন দুটি মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার), দুটি গ্রিল/তালা কাটার মেশিন, একটি লোহার পোড়াবাড়ি, একটি হাতুড়ি, একটি রাম দা এবং একটি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করে।


উদ্ধারকৃত আলামতসমূহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোছাইন ।