আমজাদিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের শপথগ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ ও প্রাক্তন ছাত্র ড. এনামুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ ইয়াকুব স্বাগত বক্তব্য রাখেন। পরে নবনির্বাচিত সভাপতি আশরাফুল এহসান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন আসাদ।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা আ ক ম সাদেক হোসেন, সদস্য হাফেজ মাওলানা বশির আহমদ, মাওলানা ফয়েজ উল্লাহ নূরী, মাওলানা আমির হোছাইন, মাওলানা আব্দুল মোনাফ, আবুল হোসেন আনসারি, মাওলানা আমিনুজ্জামান এবং বেলাল উদ্দিন বক্তব্য রাখেন। বক্তারা প্রাক্তন ছাত্রদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথগ্রহণ করানো হয় এবং বিদায়ী কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ২০২০ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সমাজসেবা এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ:
সভাপতি: আশরাফুল এহসান
সহ-সভাপতি-১: কাজী মোহাম্মদ ইয়াকুব
সহ-সভাপতি-২: মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম
সহ-সভাপতি-৩: রিদওয়ানুল হক সজীব চৌধুরী
সাধারণ সম্পাদক: আসহাব উদ্দিন আসাদ
যুগ্ম সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম (মুন্না)
সাংগঠনিক সম্পাদক: মো. আরমান
অর্থ সম্পাদক: জমির উদ্দিন নকীব
সহ-অর্থ সম্পাদক: কাইসারুল ইসলাম
দপ্তর সম্পাদক: মাওলানা আব্দুল হাকিম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
ছাত্রবিষয়ক সম্পাদক: শহিদুল ইসলাম
ছাত্রীবিষয়ক সম্পাদক: মারজানুল জান্নাত
সমাজকল্যাণ সম্পাদক: রাশেদুল ইসলাম
পাঠাগার সম্পাদক: সাদ্দাম হোসেন
তথ্য ও যোগাযোগ সম্পাদক: আবু সাদেক
শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু হুরাইরা
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: আব্দুর রহিম
কার্যনির্বাহী সদস্য: শাহাদত হোসেন, জমির উদ্দিন, হুমায়ূন কবির, তারেকুল ইসলাম ও তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে নতুন কমিটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।







