আনোয়ারায় শিল্প কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার দাবি
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

আনোয়ারায় শিল্প কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার দাবি

আনোয়ারায় শিল্প কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার দাবি
ছবি সংগৃহীত।

আনোয়ারায় অবস্থিত সিইউএফএল, কাফকো, কেইপিজেড ও চায়না ইকোনমিক জোনসহ গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবিতে এক জরুরি প্রেস ব্রিফিং করেছেন
আনোয়ারা ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামের একটি সংগঠন। 
রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে বক্তারা বলেন, আনোয়ারায় প্রতিষ্ঠিত শিল্প কারখানাগুলোতে স্থানীয় যোগ্য প্রার্থীরা প্রত্যাশিত অগ্রাধিকার পাচ্ছেন না। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব থাকায় এলাকার শিক্ষিত ও কর্মক্ষম যুবসমাজ বঞ্চিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
এ প্রেক্ষিতে আনোয়ারার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো আনোয়ারা উপজেলায় অবস্থিত সকল শিল্পপ্রতিষ্ঠানে স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে সকল স্তরে নিয়োগ নিশ্চিত করা; নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও জবাবদিহিমূলক করা এবং কোনো ধরনের সুপারিশ, তদবির বা লবিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ রাখা; সকল নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ করা; শিল্পপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব, দখলদারিত্ব ও সিন্ডিকেটমুক্ত রাখা; এবং চাকরির বয়সসীমা সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায়, আনোয়ারার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন।
এসময় সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসিফুজ্জামান এর সঞ্চালনায় এতে মূখ্য আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান। 
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম দিদার ও মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হামিদ শাকিল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আকিব রায়হান, সহ-প্রচার সম্পাদক হাফেজ আবদুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।