আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আনোয়ারায় বাড়িতে সুপারিগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল হান্নান শাহ (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১ টায় উপজেলার ১নং বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান শাহ্ (২২) স্থানীয় আব্দুল গাফ্ফার শাহ্’র একমাত্র ছেলে। ১ ছেলে ১ মেয়ের মধ্যে আব্দুল হান্নান শাহ্ ছিলো বড়। সে আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রী ১ম বর্ষের শিক্ষার্থী।
নিহত আব্দুল হান্নান শাহ্ এর ফুফাতো ভাই সাংবাদিক ইমরান হোসেন বলেন, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতো। ডিগ্রী প্রথম বর্ষের পরীক্ষা দিতে সে বাড়ি এসছে। বৃহস্পতিবার পরীক্ষা না থাকায় সকালে সুপারি গাছ কাটতে গিয়েছিলো। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে দ্রুত উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে
।আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।






