আনোয়ারায় পানিবন্দী এক হাজার পরিবারে ত্রাণ দিলেন ইউএনও

আনোয়ারায় ভারী বর্ষনে পানিবন্দী অর্ধশতাধিক গ্রামের অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে দিন ব্যাপী উপজেলার ১১ ইউনিয়নে পানিবন্দীদের মাঝে এসব শুঁকনো খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমাখান কাপি, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা ম রাশিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসুসহ বিভিন্ন্ ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, ভারী বর্ষনে উপজেলার পূর্ব গহিরা, রায়পুর, সরেঙ্গা, বৈরাগ, বারখাইন, পরৈকোড়া, জুঁইদন্ডী, চাতুরী, বারশত,বটতলী, তৈলারদ্বীপসহ উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম জলাবদ্ধতার কবলে পড়েছে। এসব এলাকার অসহায় ১০০০ মানুষকে জরুরী ত্রাণ সামগ্রী হিসেবে শুঁকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলায় সার্বক্ষণিক মনিটরিং টিম রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই আনোয়ারার কোনো ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষ যেন অনাহারে না থাকে। এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক ব্যক্তিদের মাঠে থাকতে বলা হয়েছে।






