আনোয়ারায় নির্মানাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

আনোয়ারায় একটি নির্মানাধীন ৬ তলা ভবনে কাজ করার সময় রেলিং ও মাচা ভেঙে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) বেলা ১১টার সময় উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন, নির্মাণ শ্রমিক সিয়াম (১৯) ও আনিস (২৫)। তাঁদের মধ্যে সিয়ামের বাড়ী কুষ্টিয়া ও আনিসের বাড়ী রাজশাহী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সকালে শ্রমিকেরা ছয়তলা ভবনে প¬াস্টারের কাজ শুরু করেন ছয় শ্রমিক। ওইসময় রেলিংয়ে কাজ করার সময় সিয়াম ও আনিস রেলিং ভেঙে নিচে মাচায় পড়ে। মাচাটিও ভেঙে পড়লে তারা নিচে পড়ে যায়। সহপাঠিরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
শ্রমিক জুনাইদ ইসলাম বলেন, আমরা ভবনের ভেতরে কাজ করাছিলাম, আনিস ও সিয়াম ভবনের বাহিরে ৫ম তলায় মাচাংয়ে দাঁড়িয়ে কাজ করছিল, হঠাৎ বিকট শব্দ শুনে আমরা বের হয়ে দেখি তারা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। পরে আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, একজন আগেই মারা গেছে, অপর জন হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যে মারা যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে, নিহতদের উদ্ধার করে মর্গে পাঠানো হয়।






