আনোয়ারায় জোয়ারে ভেসে আসা অজ্ঞাত লাশ উদ্ধার

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকাল ৯ টার সাগরের জোয়ারের পানিতে ভেসে এসে বেডিবাঁধের ব্লকে আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ লাশের পরিচয় সনাক্তে কাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিক ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায়। পরে পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে লাশটি ২-৩ দিন আগের। লাশের গায়ে সাদা কালো ফুলহাতা গেঞ্জি রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।






