আনোয়ারায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা,নারীসহ আহত ৪

আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শোয়াইর বাপের বাড়িতে পূর্ব ঘটনার জেরে মোঃ হেফাজ উদ্দীন (৪২) নামের এক গ্রাম পুলিশের বসত ঘরে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই গ্রাম পুলিশের পুত্র-কন্যাসহ ৪ জন গুরুতর আহত হয়। এঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী হেফাজ উদ্দীন বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্ঠা করছে।
এামলার এজাহার সূত্রে জানা যায়, অসামাজিক কিছু ঘটনা নিয়ে প্রতিবেশি কিছু যুবক গ্রাম পুলিশ হেফাজ উদ্দিনের উপর ক্ষিপ্ত হয়। গত সোমবার দুপুরে তারা হেফাজ উদ্দিনের বাড়িতে হামলা করে এবং লুটপাট করে। হামলায় গ্রাম পুলিশের কন্যা জান্নাতুল মাওয়া (১৫), ছেলে মো. মনসুর (২২), জোহরা খাতুন (৭০) ও মো. জাহেদ (২৫) আহত হয়। গুরুতর আহত জান্নাতুল মাওয়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে মো. হেফাজ উদ্দিন বাদী হয়ে ঘটনার সাথে জড়িত মো. মহিউদ্দিন (৩২), মো. আবদুল মন্নান (৪৫), মো. সোহেল (২৬), মো. রাসেল (২৪), মোহাম্মদ মিয়া (২২), মো. সিফাত (২২), মো. মিরাজ (২১)কে আসামী করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেছেন।
গ্রাম পুলিশ হেফাজ উদ্দিন বলেন, গ্রাম পুলিশের চাকরী করার করানে সবার মন রক্ষা করা সম্ভব নয়। অনেকে বিভিন্ন বিষয়ে আমাকে সন্ধেহ করে। ঘটনার সময় জড়িতরা হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে আমার ঘরে হামলা ও আমার ছেলে-মেয়েদের মারধর করে এবং লুটপাট করে।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, পূর্ব ঘটনার জেরে গ্রাম পুলিশ হেফাজ উদ্দিনের বাড়িতে হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।






