আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার ওলামালীগ সভাপতি হেলাল চেয়ারম্যান
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। তিনি লোহাগাড়া উপজেলা ওলামালীগের সভাপতি।
রবিবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া সদর চৌধুরী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, হেলাল চেয়ারম্যান জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






