হজ্বের নিয়ম-কানুন নিয়ে চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালা

বিছমিল্লাহ ওভারসীজ এবং আন-নূর ট্রাভেলস এন্ড হজ্ব গ্রুপের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজী পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী চট্টগ্রাম নগরীর জিন্নুরাইন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিছমিল্লাহ ওভারসীজের স্বত্বাধিকারী আবুল আনোয়ারের সভাপতিত্বে এবং আন-নূর ট্রাভেলস এন্ড হজ্ব গ্রুপের চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ হাফিজ উল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মমতাজ উদ্দিন কাদেরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. ফরিদ উদ্দিন ফারুকী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মহি উদ্দিন মাহবুব, মাওলানা মনছুর আলম কুতুবী, খন্দকার মাহবুবুল হক, মাওলানা ইমরান সাঈদ এবং শামসুল ইসলাম হাকিমি।
এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাবের সাবেক সভাপতি শাহ আলম এবং আলহাজ্ব আবুল কাশেমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মশালায় হজ্ব পালনের নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে হাজীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।










