সীতাকুণ্ডে কাজী সালাউদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সীতাকুণ্ডে কাজী সালাউদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সীতাকুণ্ডে কাজী সালাউদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ছবি সংগৃহীত।

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী–আকবরশাহ–খুলশী আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের উদ্যোগে সীতাকুণ্ডের কিং অব কুমিরা কমিউনিটি সেন্টারে দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৫ ইং বিকেল ৪টায় অনুষ্ঠিত এই মাহফিলে বিভিন্ন ইউনিট, ওয়ার্ড এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মাহফিলে দেশনেত্রী বেগম জিয়ার দ্রুত আরোগ্য লাভ, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় ঐক্য এবং শান্তি–সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীদের ভাষায়, এই সমাবেশ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল না, বরং দলের মনোবলকে আরও সংগঠিত করার এক তাৎপর্যপূর্ণ আয়োজন ছিল।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজা উদ্দিন।

সীতাকুণ্ড পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ।

ইউনিয়ন বিএনপি সভাপতিবৃন্দ: কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম শামসুদ্দোহা ও ইদ্রিস মিয়া মনির, ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভূঁইয়া, ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকবর হোসেন।

অন্যান্য নেতৃবৃন্দ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি একরাম উল্লাহ নয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, যেমন— সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম (৩ নং ওয়ার্ড), সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম রুবেল (২ নং ওয়ার্ড), মোহাম্মদ নুরুল মোস্তফা (৩ নং ওয়ার্ড), সভাপতি আলমগীর ইমরান (৪ নং ওয়ার্ড), সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দীন (৪ নং ওয়ার্ড), সাধারণ সম্পাদক মোঃ জামশেদ উদ্দিন (৬ নং ওয়ার্ড), সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম (৫ নং ওয়ার্ড), সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন (৯ নং ওয়ার্ড)।

আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম উদ্দিন, সীতাকুণ্ড পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম সাদেক, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন, পৌরসভা যুবদল নেতা মোঃ আকবর হোসেন, শওকত হোসেন, মহিদুল আলম আবির, রেজাউল করিম রেজা, মেহেদী হাসান জনি, ফরহাদ হোসেন রিফাত, রুস্তম আলী, জুবায়ের হোসেন, মো. জাবেদ, কাজী দেলোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন রাব্বি, ইমদাদুল করিম পারভেজ, কামরুল ইসলাম লিখন, মো. কামরুল হোসেন, মো. আরিফ হোসেন, মাহফুজ আলী, নাজিম উদ্দিন, জয়নাল আবেদীন, জামিল রায়হান, সাব্বির জাহান সনি, তমাল হোসেন, এস এম রানা, সাব্বির হোসেন ফাহিম, সাদেক হোসেন ইমন, মো. আবদুল আল মামুন, জাহিদ হোসেন, ইমরান হোসেন, মাঈনউদ্দিন লেমন, জাওয়াদুল ইসলাম, মো. রাতুল, মো. শুভ, মো. শাহাবুদ্দিন, মো. আসাদ, মো. আতিফ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।