সাতকানিয়ায় মাইজ পাড়া আল হেরাম জামে মসজিদের বার্ষিক সভা

সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা মাইজ পাড়া আল হেরাম জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার ১ ৯ তম বার্ষিক সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৪ এপ্রিল মঙ্গলবার মাদ্রাসা মাঠে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এই মাহফিল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
থেকে আলোচনা পেশ করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ফোরকান। সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি নিজের দীর্ঘ কর্মজীবন ও জনসেবার কথা তুলে ধরেন। এসময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন ।এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
মাহফিলের পবিত্রতা ও শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করে আলহাজ্ব মোঃ ফোরকান বলেন, "যেহেতু এটি একটি ধর্মীয় মাহফিল, তাই এখানে দীর্ঘ রাজনৈতিক বক্তব্য দিয়ে আমি মাহফিলের স্বাভাবিক পরিবেশ বা ব্যাঘাত সৃষ্টি করতে চাই না। আমি শুধু আপনাদের সেবা করার সংকল্প নিয়ে আপনাদের পাশে থাকতে চাই।"
সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নূরুল আলমের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ জামা ইসলামী সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন । ঢেমশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হোসাইন আল হিশাম মুহাম্মদ জাবেদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢেমশা ইউনিয়ন সভাপতি ওসমান গনি শিকদার সমাজসেবা মোহাম্মদ শহীদুল্লাহ সাতকানিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব এম এ রহিম আলোচক ছিলেন মাওলানা কুতুব উদ্দিন ও মাওলানা ফয়সাল উদ্দিন। মাওলানা আবুল মনসুর মাওলানা এটিএম নোমান। এছাড়াও এলাকার অন্যান্য নেতৃবৃন্দ ও লামায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশ নেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।






