সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
ছবি সংগৃহীত।

সাতকানিয়ায় ঘুরতে গিয়ে দুই স্কুলছাত্রীকে আটকে রেখে একজনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত ১৩ মে বুধবার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা শহীদের নাল এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ অভিযুক্তের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানা-পুলিশ।

সূত্র জানায়, ভুক্তভোগী দুই কিশোরী কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন নবম শ্রেণি (১৬) ও অন্যজন অষ্টম শ্রেণির (১৫) ছাত্রী। বুধবার বিকেলে তারা স্থানীয় একটি এলাকায় ঘুরতে গেলে অভিযুক্তরা তাদের পথরোধ করে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাদের দীর্ঘক্ষণ আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং একজনের ওপর পাশবিক লালসা চরিতার্থ করে বখাটেরা।

পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া চারজন হলেন—ছদাহা ইউনিয়নের সিন্ধিপ্যা পাড়ার মো. ছৈয়দ ও বাজালিয়ার তৌহিদুল ইসলামসহ (বাকিদের নাম পাওয়া গেলে যুক্ত হবে)। এ সময় এক অভিভাবক বলেন, "আমার মেয়েটা স্কুলে গিয়েছিল; ফেরার পথে মানুষরূপী এই পশুরা ওর জীবনটা তছনছ করে দিল। আমরা সাধারণ মানুষ, এলাকায় সম্মানের সাথে বাঁচতে চাই। যারা আমার মেয়ের এই অবস্থা করেছে, আমি তাদের ফাঁসি চাই। বাকি যারা এখনো ধরা পড়েনি, পুলিশ যেন তাদের দ্রুত গ্রেপ্তার করে।"

অন্য এক শিক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় বখাটেদের উৎপাত অনেক বেড়ে গেছে। আমাদের মেয়েরা এখন বাইরে বের হতেও ভয় পাচ্ছে। এই নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সামাজিক নিরাপত্তা বলে কিছু থাকবে না।

পূর্ব ছদাহা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, শহীদের নাল এলাকাটি তুলনামূলক নির্জন। সন্ধ্যার পর সেখানে বহিরাগত এবং স্থানীয় কিছু বখাটের আনাগোনা থাকে। বুধবার রাতে চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। এলাকাবাসী এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, "এটি একটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা ভুক্তভোগীদের সর্বোচ্চ আইনি সহায়তা দিচ্ছি। পলাতক বাকি তিনজনকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।"

এ ঘটনায় সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করার প্রক্রিয়া চলছে।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।