সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি দিদারুল আলম সম্পাদক শহীদুল ইসলাম বাবর
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি দিদারুল আলম সম্পাদক শহীদুল ইসলাম বাবর

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি দিদারুল আলম সম্পাদক শহীদুল ইসলাম বাবর
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক,সাপ্তাহিক সাতকানিয়া-লোহাগাড়া দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক দিদারুল আলম সভাপতি এবং সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি,সাংবাদিক শহীদুল ইসলাম বাবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এই কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।সভাটি পরিচালনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ তারেক হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা কামাল উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাস্টার সিরাজুল ইসলাম,অধ্যাপক জয়নাল আবেদীন,ইঞ্জিনিয়ার কামরুল হোসাইন,রফিকুল ইসলাম, দিদারুল আলম এবং মাস্টার আবু হানিফ।সভায় বক্তারা বলেন,বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক,অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।ক্রীড়াচর্চা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না,বরং শৃঙ্খলা,নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই সাতকানিয়ার প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।উপদেষ্টা কমিটির সদস্যরা আশা প্রকাশ করে বলেন,নবগঠিত কমিটির নেতৃত্বে সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদ নিয়মিত ফুটবল,ক্রিকেট, ভলিবল,ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে।পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং জাতীয় পর্যায়ে সাতকানিয়ার প্রতিনিধিত্ব বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।নবনির্বাচিত সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,ক্রীড়াকে কেন্দ্র করে সাতকানিয়ার তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি একটি সুস্থ, মাদকমুক্ত ও প্রতিভাবান প্রজন্ম গড়ে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।উপজেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তারা।সভা শেষে নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।একই সঙ্গে নতুন নেতৃত্বের মাধ্যমে সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদ আরও সক্রিয়,গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত উপদেষ্টা ও ক্রীড়া সংগঠকরা।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।