সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন শাহজাহান চৌধুরী এমপি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি। অনুষ্ঠানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান,সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসেন চৌধুরী এবং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।
এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






