সাতকানিয়ায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি ’ পালিত: পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা আবুল হোসেন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত গতকাল ১৫ জুলাই বুধবার দেশব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ পালিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার এস এম ইউছুপ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার এস এম ইসহাক, শিক্ষানুরাগী কে এম সাজ্জাদ হোসাইন, রাজা মিয়া এবং জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি শেফায়েত উল্লাহ চক্ষু বলেন:
"বিগত সরকারের আমলে নির্বিচারে পাহাড় কাটা এবং বন উজাড় করার কারণে আমাদের চারপাশের পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হয়েছে। জলবায়ু পরিবর্তনের এই চরম সংকটে পরিবেশ রক্ষা করা আমাদের অস্তিত্বের লড়াই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে দেশব্যাপী যে মহৎ উদ্যোগ ও কর্মসূচি ঘোষণা করেছেন, তা সফল করতে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা তাঁরই আহবানে সাড়া দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।"
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণকৃত প্রতিটি বৃক্ষের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের এখন থেকেই পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
আরো বলেন পরিবেশ রক্ষায় বিদ্যালয়ের এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় মাঠ ও লোআশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।






