লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২, পিকআপ জব্দ
লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে বিশেষ তল্লাশি অভিযানে ইয়াবাসহ তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- পিকআপ চালক কুমিল্লা চৌদ্দগ্রাম গুণবর্তি খাটরা হালিম সিকদার বাড়ির আলী হোসেনর ছেলে মনির হোসেন (৩৯) ও হেলপার কক্সবাজার সদর পৌরসভা ঝিলংজা দক্ষিণ কলাতলি এলাকার ছালেহ আমদের ছেলে রিয়াদুল ইসলাম (৩০)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে এসআই মাঈন উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, থধানা পুলিশের বিশেষ চেক পোষ্টে অভিযানকালে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপটি জব্দ করা হয়েছে এবং চালকসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে দুপুরেই আদালতে সোপর্দ করা হয়। প্রক্রিয়া চলমান রয়েছে।






