লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এক সড়ক দুর্ঘটনায় নাছিবুর রহমান (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
তিনি ব্যবসায়ী ও কক্সবাজারের চকরিয়ায় এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিল। তার বাড়ি ফরিদপুর পৌরসভা সদরে তার বাড়ি।
এ ঘটনায় আতিকুর রহমান নামের অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তিনি পেশায় বন প্রহরী ও গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার কালে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল একইমুখী গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এ সময় বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাছিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৃথক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয় এবং হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়। পরে পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরিবার আসলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।






