লোহাগাড়ায় স্বাস্থ্যসেবার মান বাড়াতে এমপি শাহজাহান চৌধুরীর নির্দেশনা

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সেবার মান আরও উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান চৌধুরী রোগীদের প্রতি আন্তরিকতা বাড়ানোর আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি গত এক বছরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুসরাত জাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলীসহ সংশ্লিষ্টরা।






