লোহাগাড়ার বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার আমিরাবাদ তুলাতুলি বাজারে শাতাধিক ক্ষতিগ্রস্থদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. নেজাম উদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী।
সাংবাদিক খলিল চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এ. রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এ. কাসেম, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এম. এ. জাকারিয়া প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর সওদাগর, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন কোম্পানি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, যুবদল নেতা নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, আরিফুল ইসলাম বাবর, রাকিবুল ইসলাম বাচ্চু ও মোস্তফিজুর রহমান মুন্ন, ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ ইয়াসিন, শ্রমিক দল নেতা মোহাম্মদ শফি ও খোরশেদুল আলম, আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান এবং স্বেচ্ছাসেবক দল নেতা বোরহান উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।






