লামা সরকারি কলেজের ভূমি দখল ও গণমাধ্যমে অপপ্রচার করে সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সরকারি মাতামুহুরী কলেজ লামার জায়গা জবরদখলের চেষ্টা এবং ফেসবুক, গণমাধ্যমে কলেজের মামলা পরিচালনা কমিটির সদস্যদের ব্যক্তিগতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার করে সম্মানহানির প্রতিবাদে এক জরুরী সংবাদ অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ বুধবার দুপুরে সরকারি মাতামুহুরী কলেজের কনফারেন্স ভবনে কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ কান্তি নাথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন,কথিত সাংবাদিক নামধারী
সুমন গং সরকারী মাতামুহরী কলেজ লামার ৩০৫নং গজালিয়া মৌজার সাপমারাঝিরি সাকিনে ১৭০নং হোল্ডিং এর জায়গায় অনাধিকার প্রবেশ করে দুইটি সাইন বোর্ড ভেঙে জোরপূর্বক একটি টিনের ঘর নির্মান করে। আসামী মোঃ সুমনসহ অজ্ঞাতনামা ২০/২২জন আসামী সরকারী মালিকানাধীন ভূমিতে অনাধিকার প্রবেশ, অবৈধ দখল, কাঠামো নির্মাণ, ক্ষতিসাধন, চুরি ও কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি প্রদান করলে বিষযটি আমি অধ্যক্ষ জানার পর তাৎক্ষণিক আইনগত প্রতিরোধ করার জন্য কযেকজন শিক্ষককে জানাই। ফলশ্রুতিতে শিক্ষকগণ ১৪/৩/২৬ ইং তারিখে ওসি লামাকে লিখিত অভিযোগ দায়ের করেন। ঐদিন প্রায় ঘরটির আশি পার্সেন্ট নির্মাণ করে সুমন গং। এরপর অ্যাকাডেমিক কাউন্সিলের সভাক্রমে ১৫-৩-২৬ ইং তারিখে থানায় ফৌজদারি মামলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয় ও একটি মামলা পরিচালনা কমিটি গঠন করা হয। পরবর্তীতে ১৬/৩/২০২৬ ইং তারিখে কেয়ারটেকার বাদী হযে দুটি মামলা রুজু করেন। অত্যন্ত দুঃখের বিষয ১৬/৩/২০২৬ ইং তারিখে সুমন গংয়ের বিরুদ্ধে থানায় ফৌজদারী মামলা থাকার পরেও রীতিমতো নিরাপদে তার ঘরটি নির্মাণ সম্পন্ন করে ২৩/৩/২০২৬ ইং তারিখে এক মহিলাকে ঘরে তুলে দেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হযে সুমন গং ফেসবুক ও গণমাধ্যমে মামলা পরিচালনা কমিটির সদস্যদের ব্যক্তিগতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সন্নিবেশ করে সম্মানহানি করে চলেছেন। বিশেষ করে আমাদের ইংলিশ ও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষক ও কেয়ারটেকারের বিরুদ্ধে ভিত্তিহীন মানহানিকর প্রচারণা চালান। ফলশ্রুতিতে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষক জনাব মুহাম্মদ সামশুল আলম এ বিষযে গণমাধ্যমে কথা বলেছেন এবং প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
তিনি আরো বলেন আমরা আশা করছি এই নিন্দনীয় ঘটনা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য ও প্রকৃত ঘটনা সুন্দরভাবে তুলে ধরবেন যাতে করে লামার গণমানুষের সরকারি সম্পত্তি দখলদার বাহিনী থেকে উদ্ধার হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তার সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সরকারি ভূমির মালিকানাস্বত্ব রক্ষা করেন।
উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক ও সাবেক মেয়র মোঃ আমির হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, বাংলাদেশ জামায়েত ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মোঃ ইব্রাহীম,যুবনেতা দেলোয়ার হোসেন রফিক সহ কলেজের অন্যান্য শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মী,স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।









