লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি তৈয়ব, সম্পাদক বেলাল
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি তৈয়ব, সম্পাদক বেলাল

লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি তৈয়ব, সম্পাদক বেলাল
ছবি সংগৃহীত।

বান্দবানের লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, দৈনিক মানবজমিন পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি মোঃ তৈয়ব আলী। সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলাকাগজ ও সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোটার বেলাল আহমদ নির্বাচিত হয়েছে। 
শুক্রবার (০৬ মার্চ) সকাল ১০টায় লামা উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাধারণ নির্বাচন আনন্দঘন পরিবেশে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ২টি পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক কর্ণফুলি প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন।কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, এম. বশিরুল আলম (সুপ্রভাত বাংলাদেশ) ও সাংগঠনিক সম্পাদক লামা প্রেস ক্লাব, নুর মোহাম্মদ মিন্টু (দৈনিক বাংলা) ও সভাপতি লামা সাংবাদিক ফোরাম।

নির্বাচনে ডেলিগেট'দের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে মোঃ তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ নির্বাচিত হয়েছেন।কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ শামছুদ্দোহা (দৈনিক ইনকিলাব লামা প্রতিনিধি) ,সহ-সভাপতি মোঃ আবুল কাসেম (দৈনিক ডেসটিনি বান্দরবান জেলা প্রতিনিধি), সৈয়দ মোঃ আবুল কালাম  আজাদ (স্টাফ রিপোর্টার দৈনিক সংবাদ দিগন্ত), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (দৈনিক যুগ-যুগান্তর লামা প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক কে এইচ মহসিন (দৈনিক ইনফো বাংলা লামা প্রতিনিধি), নির্বাহী সদস্য মোঃ ইলিয়াছ আরমান (দৈনিক যুগান্তর বান্দরবান দক্ষিন), সদস্য আব্দুল হামিদ সজিব (দৈনিক আজকের কক্সবাজার লামা প্রতিনিধি)।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া অন্য প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রত্যেককে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।নির্বাচিত এই কমিটি আগামী তিন( ০৩) বছরের জন্য কাজ করবেন।

এদিকে রিপোর্টার্স ক্লাবের নির্বাচন পরিদর্শন করেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম (বি.কম) লামা সাংবাদিক ফোরামের এর সহ-সভাপতি (দৈনিক সংগ্রাম প্রতিনিধি) মোহাম্মদ শাহনেওয়াজ, লামা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, এসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”