লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থোয়াইনু অং চৌধুরী

বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। দলীয় নির্দেশনায় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে চাউল,পেয়াজ,আলু,মসুর ডাল, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সোমবার (১৩ জুলাই) বিকালে লামা পৌর সভার ৯ টি ওয়ার্ডের ২১০ টি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করে।
এই মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন,মোঃ জাকির হোসেন, আহ্বায়ক, লামা উপজেলা স্বেচ্ছাসেবক দল। জোসনা বেগম, সাবেক সভানেত্রী, লামা উপজেলা মহিলা দল। মোঃ ইব্রাহীম, আহ্বায়ক, লামা উপজেলা কৃষক দল। মোঃ বেলাল হোসেন, আহ্বায়ক, লামা পৌর স্বেচ্ছাসেবক দল। মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব, লামা উপজেলা যুবদল।বাবু মং মার্মা, সহ-সাংগঠনিক সম্পাদক, বান্দরবান জেলা যুবদল।সাইফুল ইসলাম হারুন, যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা তাঁতীদল। মোঃ বেলাল হোসেন, সভাপতি, লামা পৌর শ্রমিক দল। মোঃ আমির হোসেন, সদস্য সচিব, লামা উপজেলা কৃষক দল।কাইমুর রশিদ বাবু, সহ-সভাপতি, বান্দরবান জেলা ক্রীড়া দল। আব্দুল্লাহ আল নোমান, আহ্বায়ক, লামা পৌর ছাত্রদল। চাঁন মিয়া, যুগ্ম আহ্বায়ক, লামা উপজেলা ছাত্রদল এবং মোঃ আলম, যুগ্ম আহ্বায়ক, লামা উপজেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এই মানবিক সহায়তা কার্যক্রমের সময় দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একযোগে কাজ করেন। ত্রাণ সামগ্রী বিতরণের সময় বক্তারা বলেন, দেশের এই দুর্যোগময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক বিপর্যয়ের হাত থেকে মানুষকে রক্ষা করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।









