লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বান্দরবানের লামা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন (বুধবার) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে এই সভার আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লামা উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন।
সভায় বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে এবং উপজেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,মাঠকর্মী, সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









