রামুর নন্দাখালী কিডনি রোগী আনিসের চিকিৎসায় সহায়তার আহ্বান

রামুর কিশোর আনিসের দুটি কিডনি বিকল—আর্থিক সংকটের কারণে চিকিৎসা চালিয়ে নিতে পারছে না তার পরিবার।
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী বড়পাড়ার বাসিন্দা মো. শামসুর আলম ও দিলওয়ারা বেগমের কনিষ্ঠ পুত্র মো. আনিস (১৬) বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ভয়াবহ কিডনি জটিলতায় আক্রান্ত এই কিশোরের দুটি কিডনিই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মো. আনিস নন্দাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন মেধাবী ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগলেও সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ইতোমধ্যে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বাংলাদেশে তার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। জীবন বাঁচাতে হলে তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে।
চিকিৎসকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, বিদেশে চিকিৎসা করাতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন হবে। দরিদ্র এই কৃষক পরিবারের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা সম্পূর্ণ অসম্ভব। ফলে মানবিক সহায়তা ছাড়া কিশোর আনিসের চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে।
এমন সংকটময় পরিস্থিতিতে সমাজের বিত্তবান, মানবিক সংগঠন ও দয়ালু ব্যক্তিদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। সামান্য সহযোগিতাতেই বাঁচতে পারে একটি তাজা প্রাণ, ফিরে পেতে পারে একটি শিশু স্বাভাবিক জীবন।
আনিসের চিকিৎসা সহায়তার জন্য তার ভাই মোহাম্মদ আমিনের বিকাশ নম্বর: ০১৮৭০০৭৯০৯১-এ অনুদান পাঠানো যাবে। এছাড়া বিস্তারিত জানার জন্য যোগাযোগ ও টাকা পাঠাতে পারবেন বিকাশ ও নগদ নম্বর: ০১৮৫২৮১৮৪৩০।







