রামুর কচ্ছপিয়াতে পানিতে খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

রামুর কচ্ছপিয়ার ছড়ার পানিতে ঝাঁপদিয়ে খেলতে গিয়ে আহত হয়ে কিশোরের মৃত্যু হয়েছে। কিশোর নাম:জাহেদুল ইসলাম(১৩)। সে স্খানীয় মৌলভীকাটার শাইরা পাড়ার কবির হোসেনের পুত্র।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল)
সকাল সোয়া ১০ টার সময় ঐ গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া শীননাল ছড়ার শাইরা পাড়া বিল এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,একদল শিশু ছড়ার একটি অংশের পাশে খেলছিল। এক পর্যায়ে জাহেদুল একটু আগ বাড়িয়ে ছড়াতে ঝাঁপ দেয়। একটু পরে সে ভেসে ওঠে। তখন সে অজ্ঞান ছিল। শিশুদের চিৎকারে লোকজন এগিযে এসে তাকে উঠিয়ে স্থানীয় গর্জনিয়া বাজারের একটি ক্লিনিকে নিয়ে আসে। এতে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় আবদুল জলিল জানান,ঘটনা রহস্যময় মনে হচ্ছে। কারণ তার কানের উপরের অংশে আঘাত রয়েছে। যা থেকে রক্ত ঝরেছে।
গ্রামের অপর এক অভিজ্ঞ লোক জানান,
মুলত ছড়ার পাশে পাকা ওয়াল ভাঙ্গা ছিল। এই ভাঙা অংশে আঘাত পেয়ে আহত হয়ে সে মারা যায়।
এ বিষয়ে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মেম্বার মোহাম্মদ ইউনুস বলেন,শিশুটি
মারা যাওয়ার পর পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।









