রামুতে ২০ হাজার ইয়াবা সহ আটক -১

কক্সবাজারের রামুতে বিজিবির অভিযানে ১জন আসামীসহ ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা মূল্যের ২০০০০ পিস বার্মিজ ইয়াবা জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।( ১ মে শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। যাত্রী মোঃ সজীব বেপারী (২৩), পিতা- মোঃ আব্দুল রশিদ, গ্রাম- নান্নার, ডাকঘর- ধামরাই, থানা- ধামরাই, জেলা- ঢাকাকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তার সঙ্গে থাকা ব্যাগের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৬০,০০,০০০/- টাকা মূল্যের ২০০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।









