রামুতে বিজিবির অভিযানে, ৯০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

রামুতে বিজিবি অভিযান চালিয়ে ৯০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৯০ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছে। রামু ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে হাবিলদার মোঃ আবুল কাশেমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল রামু থানাধীন পাইন বাগান এলাকায় অভিযানে নামে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা তল্লাশী চালিয়ে ওই বস্তা থেকে ইয়াবার চালানটি জব্দ কর বলে ৩০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।









