রমুর ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

রমুর ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান শুরু হয়। এবারের পরীক্ষায় মোট ৭৭ জন পরীক্ষার্থী রয়েছেন। তৎমধ্যে ছাত্র২৭জন এবং ৫০ জন ছাত্রী।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন ৭ম শ্রেণীর ছাত্র বোরহান উদ্দিন । গীতা পাঠ করেন১০ শ্রেণীর ছাত্রী প্রিয়ন্তি দে এবং ত্রিপিটক পাঠ করেন ছাত্রী
মাথিং টাইং ।
জাতীয় সঙ্গীত পাঠ এর মাধ্যমে শুরু হওয়া বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদোসীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরুল আলম ফেরদোসী।
সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মতিলাল সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল হক,মাষ্টার বদরুদ্দিন, সাংবাদিক কামাল শিশির,
হাসনাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরওয়ার আলম, প্রতিষ্ঠাতা প্রদান শিক্ষক ফরিদুল আলম প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শউকত ওসমান। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক তোফাইল আহমেদ ও শামশুল আলম।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষাথীদের ফুল দিয়ে বরণের পাশাপাশি উপহার প্রদান করেন অধ্যায়নরত শিক্ষার্থীরা। মান পত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী সাজেদা আক্তার, অধ্যায়নরত শির্ক্ষাথীদের মধ্যে মান পত্র পাঠ রাইহানা তাসমিন।
বক্তব্য রাখেন, অধ্যায়নরত শিক্ষাথী ওসামাবিন লাদেন, নুশরাত জাহান, মারুয়া জান্নাত, উম্মে আয়মন তানহা।
বিদায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, রিপা মনি, জয়শ্রী দে ওমা, ইংরেজীতে বক্তব্য রাখেন সাজেদা আক্তার, নাসরিন সুলতানা, আমির সুলতান।
বিদায়ী সঙ্গীত পরিবেশন করেন বিদায়ী শিক্ষার্থী কাশপিয়া৷
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সুমন মিয়া, বাবু নিল কৃষ্ণ রুদ্র,খালেদুল ইসলাম, নাজিম উদ্দিন, বাবু বিষু মোহন দেব।
এ সময় বিদায়ী সকল শিক্ষার্থী, অধ্যায়নরত শিক্ষার্থীরাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিরা উপস্থিত ছিলেন।
সবশেষে বিদায়ী ও অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় এবং সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত ৯ম শ্রেণীর ছাত্র ওবাদুল্লার আত্মার মাগফেরাত কামনা করা হয়।







