মৎস্যজীবী ও অসহাদের খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিলেন মোহাম্মদ শাহেদ
আনোয়ারায় মৎস্যজীবী ও অতিবৃষ্টিতে পানিবন্দী মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রেহেনা-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আগামী উপজেলা নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহেদ।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া, চাতুরী ইউনিয়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দেড় হাজার মানুষের মাঝে রেহেনা-সিরাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি এসব সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্থরের মানুষ উপস্থিত ছিলেন।
বিতরণকালে তিনি বলেন, আমি এই আনোয়ারার সন্তান হিসেবে এই দূর্যোগকালীন সময়ে সমাজের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। অতিবৃষ্টির কারণে এই দূর্যোগ সৃষ্টি হয়েছে। আমার উপজেলার মানুষের যে কোন বিপদে আমি পাশে থেকে সহযোগিতা করতে পারলে আমার আত্মা শান্তি পাবে। আপনাদের যে কোন সমস্যা নিয়ে আমার কাছে আসলে আমি সাধ্যমত চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াতে। গত দুই দিনে আমি উপজেলা বিভিন্ন দূর্গত এলাকায় আমি রেহেনা-সিরাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেড় হাজার মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম



