মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এবং নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার(১৭ জুলাই) সকাল ৯টায় লক্ষ্যারচর-কৈয়ারবিল সড়কের মন্ডলপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত লক্ষ্যারচর ইউনিয়নের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশত নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, মাতামুহুরী নদীতে অন্তত ১০টি অবৈধ বালুমহল স্থাপন করে শেলো মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং বসতভিটা, কৃষিজমি ও সড়ক হুমকির মুখে পড়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা "নদী ভাঙন ঠেকাও, এলাকা বাঁচাও, মানুষ বাঁচাও" এবং "লুটপাটের দিন শেষ, জনতা আজ সজাগ বেশ" সহ বিভিন্ন স্লোগান দেন।
এতে বক্তব্য রাখেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তালেব, অ্যাডভোকেট ওমর আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান মনির উল্লাহ, ইউপি সদস্য রোকেয়া বেগম বেবী, আব্দুল্লাহ আল নোমান, সাঈদুল হক চৌধুরী, জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
বক্তারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের গ্রেফতার, অবৈধ বালুমহল উচ্ছেদ এবং মাতামুহুরী নদী রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অবৈধ বালুর ডিপো ও শেলো মেশিন বসিয়ে বালু লুটের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন স্থানীয় জনসাধারণ।
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকাল ৯টায় লক্ষ্যারচর-কৈয়ারবিল সড়কের মন্ডলপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত লক্ষ্যারচর ইউনিয়নের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নদীতে অন্তত ১০টি অবৈধ বালুমহল স্থাপন করে শেলো মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীভাঙন বাড়ছে এবং হুমকির মুখে পড়েছে বসতভিটা, কৃষিজমি ও সড়ক।
এসময় "নদী ভাঙন ঠেকাও, এলাকা বাঁচাও, মানুষ বাঁচাও" এবং *"লুটপাটের দিন শেষ, জনতা আজ সজাগ বেশ *সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তালেব, অ্যাডভোকেট ওমর আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান মনির উল্লাহ, ইউপি সদস্য রোকেয়া বেগম বেবী, আব্দুল্লাহ আল নোমান, সাঈদুল হক চৌধুরী, জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের গ্রেফতার, অবৈধ বালুমহল উচ্ছেদ এবং মাতামুহুরী নদী রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।







