মঈন উদ্দিনের প্রার্থিতা ঘোষণায় ঈদগড়ে আশার আলো

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রামুর ঈদগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন যুবসমাজের আইডল, সমাজসেবক ও শিক্ষকানুরাগী মোহাম্মদ মঈন উদ্দিন। এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তাঁর সততা, মানবিক গুণাবলী ও পরোপকারী মানসিকতার কারণে তাঁকে নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।
ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফপাড়ার কৃতি সন্তান মঈন উদ্দিন মরহুম মাওলানা ছৈয়দ নুরের সুযোগ্য সন্তান। শিক্ষাজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে মানুষের মন জয় করেছেন। তিনি ২০০৭ সালে ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন। পরবর্তীতে কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা হিসেবে আলিম ও ফাজিল ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ‘ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের’ প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রচারপত্রে ‘সততা, দক্ষতা ও সেবা’কে মূল মন্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। ঈদগড় ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল হিসেবে গড়ে তুলতে তাঁর সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার মধ্যে রয়েছে অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি কৃষি, মৎস্য ও রেমিট্যান্স খাতের সঠিক পরিচর্যা ও উন্নয়ন, বেকারত্ব দূরীকরণে যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা, নারী, শিশু ও প্রবীণদের বিশেষ সুরক্ষা এবং সর্বস্তরে জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকা এই মানবিক ও শিক্ষানুরাগী তরুণ নেতাকে নিয়ে ঈদগড়ের তরুণ প্রজন্মের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
চেয়ারম্যান প্রার্থী মঈন উদ্দিন জানান, ঈদগড়ের ৯ ওর্য়াড়ের জনগণের সাথে তাহার সু-সর্ম্পক রয়েছে। পাশাপাশি বিগত দিনে চলার পথে নানা সামাজীক কর্মকান্ডে তিনি অংশ গ্রহণ করে সবার অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। সুতরাং আাগামী দিনে তাদের সুখ দু:খের সাথী হিসাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এমনটা আশা প্রকাশ করেন








