বান্দরবান রিজিয়ন কর্তৃক অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান

(২৭শে জুন শনিবার) সকাল ১০ টা ৪০ মিনিটের সময় ক্যাপ্টেন হাসান ইকরাম (এমও ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স) উপস্থিতিতে একজন অসহায় অসুস্থ ব্যক্তিকে বান্দরবান রিজিনের ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স কর্তৃক চিকিৎসা সেবা প্রদান এবং পরিবারের জন্য খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ২২-০৬-২০২৬ তারিখে জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম লংলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালীন সময়ে অন্তহা কারবারি (৮৪) চোখের চিকিৎসার জন্য আবেদন করলে। উক্ত ব্যক্তিকে জিওসি তৎক্ষণাৎ চিকিৎসা প্রদানের জন্য এমডিএস বান্দরবানে প্রেরণ করেন । পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে অবজারভেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করেন।
অসুস্থ অসহায় ব্যক্তির
নামঃ আন্তাহা কারবারি (৮৪)।
গ্রামঃ ৩নং তংখং পাড়া
পোস্টঃ রোয়াংছড়ি
থানাঃ রোয়াংছড়ি
জেলাঃ বান্দরবান।
উক্ত ব্যক্তিকে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে
চাউল ৩০কেজি, সয়াবিন তেল ২লিটার, মসুর ডাল ২কেজি, চিনি ২কেজি, আলু ৫কেজি।









