বান্দরবানে মিথ্যা মামলায় নির্যাতিত ৭৫০ বিএনপি নেতা-কর্মীকে রাজপুত্র সাচিং প্রু জেরীর সম্মাননা

বিগত ১৭ বছরে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক মামলা, হামলা, জেল ও নির্যাতনের শিকার বিএনপি'র ৭৫০ জন নেতাকর্মী ও সমর্থকদের সম্মাননা দিয়েছেন বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরী।
বৃহস্পতিবার দুপুর ১২টা শহরের হোটেল হিলভিউ কনভেনশন হলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে মামলা, হামলা, জেল ও নির্যাতনের শিকার ৭৫০ জন বিএনপি'র নেতাকর্মী, সমর্থককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০নং (বান্দরবান) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো: ওসমান গনি, মুজিবুবুর রশিদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলমসহ জেলার শীর্ষস্থানীয় নেতা, সহযোগী সংগঠনের প্রতিনিধি, এবং বিভিন্ন উপজেলা থেকে আসা শত শত নেতাকর্মী।
সম্মাননা অনুষ্ঠানে বিএনপি'র নির্যাতিত নেতা কর্মীরা অভিযোগ করে বলেন—স্বৈরাচার সরকার বিরোধী মতকে দমনে মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতনকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছে।
নির্যাতিত নেতাকর্মীরা বলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরী বিগত ১৭ বছরের নির্যাতিত প্রতিটি নেতাকর্মী ও সমর্থকের পাশে দাঁড়িয়েছেন এবং প্রতিটি মামলার খরচ বহন করেছেন। তাই রাজপুত্র সাচিংপ্রু জেরীকে ৩০০নং আসন বান্দরবানে বিএনপি ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় আমরা আনন্দিত এবং দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নেতারা বলেন, আমাদের নেতা-কর্মীরা গণতন্ত্রের জন্য লড়েছেন। সরকার তাঁদের ওপর যেসব মিথ্যা মামলা দিয়েছে—তা ছিল ভয় দেখানোর চেষ্টা। আজকের এই সংবর্ধনা তাঁদের সাহস ও অবদানের স্বীকৃতি।
নেতারা আরও বলেন, মামলা-হামলার পরও বিএনপির নেতা-কর্মীরা পিছিয়ে যায়নি বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও ঐক্যবদ্ধ হয়েছেন তারা। কারাগার, হামলা—সবই সহ্য করেছি। কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই থেমে যায়নি। আজকের এই স্বীকৃতি আমাদের নতুন উদ্দীপনা যোগিয়েছে।







