বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সাচিং প্রু জেরী এমপি

বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় অগ্নিকান্ডে ৬টি বসতঘর এবং ২টি দোকান আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ালেন বান্দরবান ৩০০নং আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী।
মঙ্গলবার বেলা ১১টায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ৬টি পরিবার ও ২টি দোকান মালিকের হাতে তার ব্যক্তিগত তরফ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ তুলে দেন তিনি।
সহায়তা প্রদানকালে সাচিং প্রু জেরী এমপি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক বিপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রতিটি বিপদে তিনি এবং বর্তমান সরকার সবসময় পাশে থাকবে।
উল্লেখ যে, সোমবার (২ মার্চ) ভোরে বান্দরবান পৌর এলাকার ৫নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আর ভয়াবহ এতে ৬টি বসতঘর এবং ২টি দোকান পুড়ে যায়।
অগ্নিকান্ডের সংবাদ শুনে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী এমপি।









