বাঁশখালীর সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন প্রবাসী বিএনপি নেতা ওমর কাজী

বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন আফ্রিকার মোজাম্বিক প্রবাসী বিএনপি নেতা বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর কাজী। ইতিমধ্যেই নানা সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হলেও অত্যান্ত সামাজিক এই নেতা বিভিন্ন দল মতের সাধারণ মানুষের কাছে সমান জনপ্রিয়। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ইতিমধ্যেই সর্বত্রে তার নাম উচ্চারিত হচ্ছে। শেষ পযর্ন্ত তিনি প্রার্থী বিএনপি সমর্থকদের বাইরেও বিভিন্ন দল মতের ভোট পাবেন বলে মনে করা হচ্ছে। তাছাড়া কাহারঘোনা মিনজিরিতলা এলাকা ঘিরে জনাব ওমর কাজীর আলাদা একটি অবস্থান তৈরি হয়েছে। ইতিমধ্যেই ওই এলাকায় তিনি দান অনুদান, গরীব ছেলে মেয়ে বিয়ে শাদীতে সহযোগীতা, মসজিদ মাদরাসায় অনুদান, এলাকার ছাত্রছাত্রীদের সহযোগিতা ও বৃত্তি প্রদানসহ নানা সামাজিক কর্মকান্ডে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেন।
বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের আলহাজ্ব মরহুম ছিদ্দিক আহমদ বহদ্দারের সুযোগ্য সন্তান মোহাম্মদ ওমর কাজী ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত। তিনি ছাত্রদলের ৭নং সরল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, সরল ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এবং ছাত্রদলের বাঁশখালী উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাছাড়া ছাত্র দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সদস্য হিসেবেও সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
বর্তমানে প্রবাসী এই বিএনপি নেতা সরল ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, কাহারঘোনা সংস্কার পরিষদের প্রতিষ্টাতা সদস্য, কাহারঘোনা সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি এবং মরহুম হাজী ছিদ্দিক আহামদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমাজ সেবক দানবীর ও অত্যান্ত মানবিক প্রবাসী বিএনপি নেতা ওমর কাজী ৩ ভাই ৩ বোনের মধ্যে সবার বড়। পারিবারিক জীবনে তিনি ১ মেয়ে ও ২ ছেলে সন্তানের জনক।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া হাতে খড়ি সমাজসেবক ও রাজনীতিবীদ মোহাম্মদ ওমর কাজী বাঁশখালী সরকারি হাই স্কুল ও বাঁশখালী সরকারী আলাওল ডিগ্রী কলেজ থেকে ডিগ্রি পাস করেন।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে জননেতা মোহাম্মদ ওমর কাজী বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন পেলে তিনি প্রার্থী হবেন। তবে দলীয়ভাবে যদি অন্য কাউকে দেওয়া হয় তিনি তার পক্ষে কাজ করবেন। তিনি বলেন, আমাকে সমর্থন দেওয়া হলে দলের বাইরেও বিশাল জনগোষ্ঠীর ভোট আমি পাব। দল ও জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি সরল ইউনিয়নকে একটি মাদক মুক্ত, দুর্নীতিমুক্ত, শিক্ষা বান্ধব ও জনকল্যাণমুখি একটি ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।
জনাব ওমর কাজী বলেন, আমি চেয্যারম্যান নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে আমার দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ সমাজকে মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। একই সাথে এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন এবং গরীব ও অসহায় পরিবারে মেয়েদের আমার নিজ দায়িত্বে বিবাহের ব্যবস্থা করব।
বেকার ছেলে মেয়েদের কর্ম সংস্থানের ব্যবস্থা করব।
এলাকায় বিশুদ্ধ পানির সংকট দুর করে পর্যাপ্ত গভীর নলকূপ স্থাপন,
কৃষকদের ধান ক্ষেত যেন বছরে ৩ বার চষ করা যায় সেই পদক্ষেপ নেওয়া হবে।
তাছাড়া এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, হানাহানি দুর করে সুদমুক্ত ব্যবসা বান্ধব ইউনিয়ন গঠন করা হবে।
আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনগণের খেদমত করার সুযোগ লাভে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।






