বাঁশখালীর বরুমচড়া জিয়াউল উলুম মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

বাঁশখালীর বরুমচড়া জিয়াউল উলুম মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বাঁশখালীর বরুমচড়া জিয়াউল উলুম মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
ছবি সংগৃহীত।

বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বরুমচড়া জিয়াউল উলুম মাদ্রাসার উদ্যোগে শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

বাঁশখালী আদালতের পিপি ও মাদ্রাসার দাতা সদস্য অ্যাডভোকেট বোরহান উদ্দীন মাতব্বর নূরীর সঞ্চালনায় উক্ত শিক্ষা প্রদর্শনীতে বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক কুতুব উদ্দিন নুরী, শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আজিম, মাঈনুল হক চৌধুরী পলাশ, শোয়াইবুল ইসলাম কায়েস, দিদারুল ইসলাম, জসিম উদ্দীন, আশফাকুর রহমান প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, 'বরুমচড়া একটি প্রসিদ্ধ ও গুণী মানুষদের গ্রাম। বর্তমানে দক্ষিণ বরুমছড়া জিয়াউল উলুম কিন্ডারগার্টেন মাদ্রাসা ও হেফজখানা যেন এই এলাকার আলোকবর্তিকা। সুদক্ষ শিক্ষক, পরিচালকদের আন্তরিকতা, অভিভাবকদের যত্ন ও মনোরম পরিবেশ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী এই কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার পর থেকে অনেক কৃতি শিক্ষার্থী উপহার দিয়েছে। এখানকার শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানেও কৃতিত্ব ও সাফল্যের সঙ্গে আলো ছড়িয়েছে। পরবর্তীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় আলেম হয়েছেন। আশাকরি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা রক্ষা করে প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, কওমী মাদ্রাসা গুলোতেই প্রকৃত দ্বীনি শিক্ষা দেওয়া হয়, বাঁশখালীতে বহু কওমী মাদ্রাসায় আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি তাদের মনে প্রাণে সাপোর্ট করি এবং ভালবাসি। এই যাতীয় দ্বীনি প্রতিষ্ঠান ও মাদ্রাসা গুলোর পাশে থেকে কিছু করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে হয়।

এ সময় দুইদিন ব্যাপী বার্ষিক সভার অনুষ্ঠান শেষে ইসলামী শিক্ষা প্রদর্শনীর প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদ্রাসা শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ছবি ক্যাপশন (১), বাঁশখালীর বরুমচড়া জিয়াউল উলুম মাদরাসায় শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানে জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।