বাঁশখালীর পশ্চিম পূঁইছড়ি এলাকায় বিধবার উপর হামলা, আহত-৩

বাঁশখালী উপজেলার পশ্চিম পূঁইছড়ি হাজী আবদুস সত্তার পাড়া এলাকায় শামসুজ্জাহান (৬০) নামে এক বিধবার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত বিধবা শামসুজ্জাহানকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে মহিউদ্দিন (২৮) ও নাতি মোহাম্মদ মিজান (২৫) আহত হয়েছেন। তাদের বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে অবস্থা আশংকাজনক হওয়ায় গুরুতর আহত বিধবা শামসুজ্জাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শামসুজ্জাহান মৃত আজিজুর রহমানের স্ত্রী।
বুধবার (২৯ এপ্রিল) সকালে বাঁশখালী উপজেলার পশ্চিম পুঁইছড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় গিয়াস উদ্দিন, আকতার, রিদোয়ান, জযনাল আবেদীন, সিকান্দার ও নুর মোহাম্মদের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
টাকা পাওয়ার অভিযোগ তুলে হামলা করা হয় বলে জানিয়েছে শামসুজ্জাহান ও স্বজনরা। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






