বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবা ও ১টি স্কুটিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্কুটিসহ মোহাম্মদ জিয়া (৪০) নামে কুতুবদিয়া থানার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ জলদী বাঁশখালী থানা ভবনের গেইটর সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করার পাশাপাশি ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বাঁশখালী থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশ থানার গেইটে চেকপোস্ট বসিয়ে একটি স্কুটিকে সংক্ষেত দেন। এসময় ওই স্কুটি পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে তার কাছ থেকে তার কাছ থেকে লাল রংয়ের স্কুটি তল্লাশী করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জিয়া কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ পুতুইন্নাপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আরিফ জানান, আটক জিয়া একজন বড় মাপের মাদক ব্যবসায়ী। সে এই ইয়াবার চালান চট্টগ্রাম শহরে সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান তিনি।






