বাঁশখালীতে হিন্দুদের শ্মশানের উপর চালাচল রাস্তা বানানোর চেষ্টা, ক্ষোভ, উত্তেজনা শ্মশানের নিরাপত্তায় নারী পুরুষের পাহারা...
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বাঁশখালীতে হিন্দুদের শ্মশানের উপর চালাচল রাস্তা বানানোর চেষ্টা, ক্ষোভ, উত্তেজনা শ্মশানের নিরাপত্তায় নারী পুরুষের পাহারা!

বাঁশখালীতে হিন্দুদের শ্মশানের উপর চালাচল রাস্তা বানানোর চেষ্টা, ক্ষোভ, উত্তেজনা শ্মশানের নিরাপত্তায় নারী পুরুষের পাহারা!
বাঁশখালীতে হিন্দুদের শ্মশান দখল করে চলাচল রাস্তা বানানোর চেষ্টা, নারী পুরুষের শ্মশানে অবস্থান।

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে হিন্দুদের শ্মশানের উপর চালাচল রাস্তা বানানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। শ্মশানের নিরাপত্তায় এবং দখলদারদের হামলার আশংকায় সেখানে শত শত নারী পুরুষ পাহারা বসিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর শ্মশানের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ চলমান থাকলেও শত শত নারী পুরুষ হামলার আশংকায় শ্মশানেই অবস্থান নিয়েছে। বসিয়েছেন পাহারা। সেখানেই সারছেন খাওয়া দাওয়া। উপজেলার সাধনপুর ইউপির উত্তর সাধনপুর-দক্ষিণ বাণীগ্রাম মাস্টারপাড়া মহা শ্মশানে এই ঘটনা ঘটে।
এনিয়ে ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, 
স্থানীয় নয়ন চৌধুরী, আবু শরিফ ও জিহানের নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা শত বছরের এই শ্মশান দখল করে ওই শ্মশানের উপর দিয়ে চলাচল রাস্তা করার অপচেষ্টা করেন। কয়েকশত লোকজন এসে শ্মশানের কাজে বাঁধা দেওয়ার পাশাপাশি চলাচল রাস্তা করার চেষ্টা করেন। 
দখল চেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার (১০ মার্চ) সকালে সেখানে শতাধিক বহিরাগত লোকজন এসে হামলার চেষ্টা চালায়। তারা শ্মশানের গাছ কেটে ফেলেন এবং মালামাল লুট করেন। খবর পেয়ে মাস্টারপাড়ার নারী পুরুষ এসে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

শ্মশান ও মন্দির কমিটির সভাপতি মতিলাল সেন জানান, শত বছর ধরে আমাদের এই শ্মশান। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী শ্মশানের পিছনে জায়গা কিনে জোরপূর্বক আমাদের পবিত্র স্থান শ্মশানের উপর দিয়ে চলাচলের চেষ্টা করছে। আমরা এটা কখনো মেনে নিতে পারিনা।

স্থানীয় শলিল দে, ভূপুতি রন্জন দে, অশিত কুমার সেন, মধু সুধন দত্ত ও চপল কান্তি দে জানান, আমাদের শত বছরের ঐতিহ্যবাহী এই মাস্টারপাড়া মহা শ্মশান। এটি আমাদের ধর্মীয় পবিত্র স্থান। ভূমিদস্যুরা শ্মশানের পাশে জায়গা কিনে আমাদের পবিত্র স্থান দখল করতে অপচেষ্টা করছে।

বাঁশখালী থানার এসআই মোহাম্মদ ইকবাল জানান, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোন ধরনের হামলা বা দখলবাজির আশংকা নেই।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।