বাঁশখালীতে সড়কের পাশের গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বাঁশখালীতে সড়কের পাশের গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা

বাঁশখালীতে সড়কের পাশের গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা
বাঁশখালীর কালীপুরে সড়কের পাশের গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর অট্টইতলা এলাকায় সড়কের পাশের গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে বাঁশখালী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় সড়কে ফেলে রাখা কাটা গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গাছগুলো অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।




তারেক রহমানের জন্মদিনে আনোয়ারা উপজেলা বিএনপির দোয়া মাহফিল

তারেক রহমানের জন্মদিনে আনোয়ারা উপজেলা বিএনপির দোয়া মাহফিল
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রামের আনোয়ারায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা মডেল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন।

দোয়া ও মোনাজাতে অন্যান্যের মধ্যে অংশ নেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, সরওয়ার হোসেন মাসুদ ও মনসুর উদ্দিন; আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য এস এম মোজাম্মেল হক, ডা. আবুল কাশেম, রফিক ডিলার, মোস্তাক আহমদ, আব্দুল মঈন চৌধুরী ছোটন, আবদুল হক মেম্বার, নুরুল ইসলাম, আক্তারুজ্জামান, আবু সালেহ ও মামুন খান; বিএনপি নেতা নিজাম উদ্দিন, আবদুল আজিজ, নুরুল আলম, টিপু চৌধুরী, দিদার ও এনাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গাজী মোহাম্মদ ফোরকান, যুগ্ম আহ্বায়ক হাসান, সদস্য রুবেল, সুমন ও এরশাদ; উপজেলা যুবদল নেতা ওসমান সিকদার, সোহেল, শোয়েবুল ইসলাম, হোসেন, বাবুল হোসেন, আলফাজুর রহমান আরিফ, রফিক, রহমতউল্লাহ, এরশাদ, সাইফু, তানভীর আরিফ, সাগর, কাজী খসরু, ফরহাদ নবী, কামাল, মো. নয়ন, শহীদুল ইসলাম সায়েম, এনাম, মঈন উদ্দিন, মোরশেদ, তারেক হেলাল, লোকমান, সালাউদ্দিন, জামাল, ছৈয়দ নুর, রুবেল, সাঈদ আরিফ, আবির হেলাল, দিদার ও নিশান।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির, সদস্য মোফাজ্জল হোসেন জুয়েল, মো. শফিউল আলম চৌধুরী, সোহেল উদ্দিন ও আরফাত; আনোয়ারা উপজেলা শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক, সহসভাপতি রহিম ও লিটন; উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রাশেদ, রাশেদুল বশর, ছোটন, রিহাজ, অনিক, রিয়াস উদ্দিন, ফাহিম, সাকিব ও রিদুয়ান; আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি ইমরান হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মাহিম, সাংগঠনিক সম্পাদক মো. তারেক এবং বটতলী শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. তারেক ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব প্রমুখ।




পটিয়ায় আল-জামিয়াতুল মাদানিয়াতুল ইসলামিয়ার ৫৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত

পটিয়ায় আল-জামিয়াতুল মাদানিয়াতুল ইসলামিয়ার ৫৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়াতুল মাদানিয়াতুল ইসলামিয়া ও এতিমখানার ৫৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ সভা সম্পন্ন হয়।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক সভায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, ইসলামি শিক্ষার প্রসার, কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা মানুষকে নৈতিকতা, সততা, মানবিকতা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। একটি আদর্শ সমাজ ও সুশৃঙ্খল জাতি গঠনে ইসলামি শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন-সুন্নাহর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। নতুন প্রজন্মকে ইসলামি মূল্যবোধে গড়ে তুলতে আলেম-ওলামা, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য শায়খুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দীন জিয়া। প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জাহেদুল্লাহ ও জামিয়া ইসলামিয়া পটিয়ার নির্বাহী পরিচালক আল্লামা জাকারিয়া আল-আজহারি। প্রধান আলোচক ছিলেন জামিয়া আরাবিয়া জিরির সিনিয়র মুহাদ্দিস আল্লামা শাহাদাত হোসেন আরমান।

এছাড়া উপস্থিত ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা আবদুল জলিল কওকব, হাফেজ আহমদ হোছাইন আজিজী, মাওলানা মহিউদ্দিন মুমেন এবং আল্লামা মুফতি আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি নুরুল ইসলাম। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে নাশকতা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিব স্থানীয় মাইজপাড়া চৌমুহনী এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে নাশকতা সৃষ্টির অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাবিবসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হাবিবের ভাই আবদুর রহিমের অভিযোগ, হাবিব ভোরে তাঁদের অসুস্থ মাকে দেখতে এসেছিলেন; এরপর বাজারে ওষুধ আনতে গেলে ছাত্রদলের ১৫ থেকে ২০ জন যুবক তাঁর ভাইকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহমুদুল হাসান বলেন, কিছু দুষ্কৃতকারী বুধবার দিবাগত রাতে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করলে টহল পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া তৈলারদ্বীপ এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করেছে।