বাঁশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ও কাবাডি দলকে সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বাঁশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ও কাবাডি দলকে সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

বাঁশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ও কাবাডি দলকে সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন
ছবি সংগৃহীত।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী বাঁশখালী বালক ক্রিকেট দল ও বালক কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বাঁশখালী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ইউএনও মোহাম্মদ রুহুল আমিন বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়। বাঁশখালীর ছেলেরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে উপজেলার জন্য যে সম্মান বয়ে এনেছে, তা অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব শিহাব উদ্দিন, সদস্য নেছারুল ইসলাম হিরু, রেফারি বিটু রাজ বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, বাঁশখালী বালক ক্রিকেট দলের প্রধান কোচ সাংবাদিক মোহাম্মদ এরশাদ, ম্যানেজার রাশেদুল বারি, বাঁশখালী কাবাডি দলের কোচ আইস সানি, ম্যানেজার জাফর ইকবাল এবং বাঁশখালী বালক ক্রিকেট দলের ফিল্ডিং কোচ আশরাফুল আলী তানভীরসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মতো প্রতিযোগিতা গ্রামীণ পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বাঁশখালীর খেলোয়াড়রা যে সাফল্য অর্জন করেছে, তা আগামী দিনের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

অনুষ্ঠান শেষে জেলা চ্যাম্পিয়ন ক্রিকেট ও কাবাডি দলের খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এবং তাদের প্রতি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।