বাঁশখালীতে জুলাই শহীদ দিবসে সর্বদলীয় সভা, ফ্যাসিস্ট মোকাবেলায় সব দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

বাঁশখালীতে জুলাই শহীদ দিবসে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় সভা ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণকারী বিভিন্ন দল ও ব্যক্তিরা ফ্যাসিস্ট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত এবং ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী থানার ওসি রবিউল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ইবরাহিম খলিল, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল, উপজেলা এনসিপি নেতা মোহাম্মদ সাকিব, উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ, জুলাই যোদ্ধা আবদুর রহমান, মোহাম্মদ আরফাতুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল কাদের চৌধুরী, যুবদল নেতা রাসেল চৌধুরী, নেজাম উদ্দিন, মাওলানা শহিদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সমন্বয়ক দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাঁশখালী উপজেলার যুগ্ম আহবায়ক সানজিদ উদ্দীন শাওন, আহত জুলাই যোদ্ধা জামাল উদ্দীন, আবুল কাশেম সোহাগ, নিজাম উদ্দীন, আরিফুল ইসলাম, আবু হানিফ, মোহাম্মদ তুষার, ছাত্র শিবির নেতা আবুল কাসেম প্রমুখ। অনুষ্ঠানে বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস, প্রেসক্লাব সহ সভাপতি শাহ মুহাম্মদ শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বাঁশখালীর বন্যা পরিস্থিতি ও জরুরী এই অবস্থা থেকে উত্তোরণেও সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেন।






